অর্থসুখ

অর্থসুখ

শুভঙ্কর রানা 
অর্থসুখ

আজ আমি, অন্ধত্বের প্রতিনিধিত্ব করি;
আজ আমি, পাপের প্রতিনিধিত্ব করি। 
সংস্কৃতির সুগম পথ দিয়ে
আজ আমি, অপসংস্কৃতির প্রতিনিধিত্ব করি। 
আজ আমি মহাপুরুষ;
সরকারি দপ্তরে কাজ করি।
ঘুষ নয়, ডোনেশান নিই;
পাপ নেই,
আমি তো সরকারের লোক।
আর তুমি; তুমি কি করো?
ওই বোকা পাগলের মত
ছেড়া পাতায় ভাঙা শব্দ গড়ো!
আর ডায়েরি লেখো পাগলের মতো,
কি হবে? বই আজ ডাস্টবিনে জমে
আর আমি, সরকারি অফিসার;
আমার স্ত্রী,ছেলেরা সবাই
সরকারি চাকরি করে।
কেউ পাগলের মতো বাড়িতে, রাস্তায়
ডাস্টবিনে কিংবা নদীধারে
ডায়েরি নিয়ে ঘোরে না। 
আজ আমি সুখী;
আর তুমি খাওয়ার তাগিদে প্রকাশকদের
ঘরের দরজায় কড়া নাড়ো।
আর তারা আমায় সন্মান করে,
সাহেব বলে ডাকে।
আর তুমি সন্মান এর-ও কাঙ্গাল;
তুমি যা পাও তা আস্তাকুড়ে জমে।
এ টাকার সুখ বড়ো বিচিত্র,
আর পার্থিব মনের সুখ আজ অলীক।।

Post a Comment

0 Comments