বিষন্নতা

দীর্ঘ সময় অতিক্রান্তে
ক্লান্ত এক তৃষ্ণার্ত প্রাণ,
মরুর মরীচিকায় ভ্রান্ত মন 
দীর্ঘ অপেক্ষায়। 
দেহের তুলনায়,
মনের তৃষ্ণা আরো গভীর।  
ক্ষতে আজ বালি জমে, 
দেহ বালিময় হয়ে ওঠে।
মন আজ, ঐ চোরাবালির শিকার 
শিকারির পাই দেখা। 
ধরতে যাই একা
বিষন্নতা
অতি সংগোপনে,
বাঁধা পরি মনের বেড়াজালে।
সর্পদোষে সবুজ হয় নীল,
মন হয় বিলীন।
আর ভালোলাগা হারিয়ে যায়;
মরুভূমির চোরাবালির- 
গহন অরণ্যে।
আর ভালোবাসা,
সে আজ বন্য, নগণ্য, হিংস্র;
প্রানের অপেক্ষায়, বেঁচে থাকে
ঘৃণা নিয়ে।





Post a Comment

0 Comments