স্বপ্ননীল
![]() |
| স্বপ্ননীল |
স্বপ্ননীল;
আজ তোর স্বপ্নগুলোই তো নীল।
ভাদ্রের মাসে;
যখন সবার হাতে ঘুড়ি,
তখন তুই নীল কলমে স্বপ্ন গড়িস।
বাবার দেওয়া দোয়াত থেকে
ছিটকে আসা কালি;
অলক্ষ্যে সাদা পোশাকে বাসা বাধে,
ঝরনা তো ঝরেই যাচ্ছে বেদনায়-
তার কষ্টে নীল হয় ডায়েরির পাতা।
স্বপ্ননীল;
তোর স্বপ্নগুলোই তো নীল,
না হলে, নীলিমায় হাঁ করে
চেয়ে থাকে কেউ!
নাকি নির্জন রাতের আকাশে
শূন্য তারার ভিড়ে,
কুয়াশায় প্রান্তরে-
চাঁদ দেখে, আর ভাবে,
ভাবে আর হাসে,
হাত তুলে বলে-
টেনে নে আমায়।
তোর স্বপ্নগুলোই তো নীল,
না হলে, নীলিমায় হাঁ করে
চেয়ে থাকে কেউ!
নাকি নির্জন রাতের আকাশে
শূন্য তারার ভিড়ে,
কুয়াশায় প্রান্তরে-
চাঁদ দেখে, আর ভাবে,
ভাবে আর হাসে,
হাত তুলে বলে-
টেনে নে আমায়।
স্বপ্ননীল;
সত্যিই তুই বিষাক্ত নীল!
সঙ্গী তোর সঙ্গ ছেড়ে যায়,
আর তুই ভেসে বেড়াস কল্পনায়।
ভারাক্রান্ত মন নিকোটিন হাতে;
টান না দিয়ে,
ব্যাগেতে রাখে।
সেই দেশলাই আগুন জ্বালায়
মোমবাতি আর সাদা পর্দায়;
নিকোটিন ভাসে জলে।
সত্যিই তুই বিষাক্ত নীল!
সঙ্গী তোর সঙ্গ ছেড়ে যায়,
আর তুই ভেসে বেড়াস কল্পনায়।
ভারাক্রান্ত মন নিকোটিন হাতে;
টান না দিয়ে,
ব্যাগেতে রাখে।
সেই দেশলাই আগুন জ্বালায়
মোমবাতি আর সাদা পর্দায়;
নিকোটিন ভাসে জলে।
স্বপ্ননীল;
সত্যিই কি তোর স্বপ্নগুলো নীল?
না হলে!
ছিন্ন পৃষ্ঠা, ভাঙা কলম
দু-টুকরো মোমবাতি, একটা অকেজো ক্যালকুলেটর
পাঁচটি ছেঁড়া বই, একটি ছেঁড়া জামা
একটি সাদা পাঞ্জাবি,
তাও আবার বাবার দোয়াতের কালিতে নীল।।
সত্যিই কি তোর স্বপ্নগুলো নীল?
না হলে!
ছিন্ন পৃষ্ঠা, ভাঙা কলম
দু-টুকরো মোমবাতি, একটা অকেজো ক্যালকুলেটর
পাঁচটি ছেঁড়া বই, একটি ছেঁড়া জামা
একটি সাদা পাঞ্জাবি,
তাও আবার বাবার দোয়াতের কালিতে নীল।।


0 Comments
Thanks for visiting